EN

সরাইলের কৃতি সন্তান ও বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন ২য় বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:59 pm , 6 October 2021, Wednesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলের কৃতি সন্তান ও বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন ২য় বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের কৃতি সন্তান ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন ২য় বারের মতো হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বেও তিনি একই থানার অফিসার ইনচার্জ হিসেবে হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট অফিসার (ওসি) নির্বাচিত হয়েছিলেন।

FB_IMG_1633538048609

গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ২য় বারের মতো পুরষ্কারের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেব তিনি নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (৬ অক্টোবর) জেলা পুলিশ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মাসিক কল্যান সভায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলির নিকট থেকে তিনি শ্রেষ্ট অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহন করেন।
এ সময় শ্রেষ্ট এএসআই (নিঃ) এর পুরষ্কার গ্রহন করেন এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন।

এই সময় উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মাহমুদুল হাসান, হবিগঞ্জ মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহসিন আল মুরাদসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা হতে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন