সম্পত্তির বিরোধের জের ধরে সংঘর্ষে সরাইলে দুই পক্ষের দুই জন নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সম্পত্তির বিরোধের জের ধরে সংঘর্ষে সরাইলে দুই পক্ষের দুই জন নিহত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজাদ আলী (৫০) ও আমানত (৬০) নামে দুই পক্ষের দুই জন নিহত হয়েছে। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিশুতারা গ্রামের মৃত উমর আলির ছেলে আজাদ আলী গংদের সাথে একই এলাকার মিসির আলির ছেলে আমানত আলীর পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে বসত ভিটা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় ৮ বছর আগে তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ও হত্যার ঘটনা ঘটেছিল। এতে মামলায় উভয় পক্ষের লোকজনরাই কারাবরণ করেছেন।
এ ঘটনায় গত ৮ বছরেরও বেশি সময় ধরে আজাদ গংরা গ্রামের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি আজাদ আলী গ্রামের বাড়িতে ঘর নির্মাণের প্রস্তুতি নিলে এতে ক্ষুব্ধ হয়ে উঠে প্রতিপক্ষ আমানত আলী গংরা।
এ ঘটনায় বাড়ির পাশে নিজের দোকান খুলতে যায় আজাদ। এসময় আকস্মিকভাবে আমানত আলির পক্ষের লোকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আজাদের লোকজনও তাদের উপর হামলা চালায়। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হয় মিছির আলির ছেলে আমানত। পরে আশঙ্কাজনক অবস্থায় আজাদ আলী ও আমানত কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জনেরই মৃত্যু হয়।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। উভয় পক্ষের ৪জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।












আপনার মন্তব্য লিখুন