৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সমাজের ভালো ও সৎ মানুষদের বিএনপির সদস্য করতে হবে:এ্যাড. রিজভী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সমাজের ভালো ও সৎ মানুষদের বিএনপির সদস্য করতে হবে:এ্যাড. রিজভী

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সমাজের ভালো ও সৎ মানুষদের বিএনপির সদস্য করতে হবে। শিক্ষক, উকিল, চাকরিজীবী, পোশাক শ্রমিকসহ যাদের সমাজে সুনাম রয়েছে, তাদের দলে নিতে হবে। কোনো চাঁদাবাজ ও দখলবাকে সদস্য করা যাবে না।

তিনি আরও বলেন, দেশব্যাপী এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে কর্মসূচি শুরু হয়েছে। বিএনপি একটি বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। তবে ফাঁক–ফোকর দিয়ে কিছু দুষ্কৃতিকারী ঢুকে পড়তে পারে। এজন্য সজাগ থাকতে হবে যাতে কোনো সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ বা আওয়ামী লীগের দোসর বিএনপিতে ঠাঁই না পায়।

শনিবার (২৩ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ্যাডভোকেট  রিজভী বলেন, হঠাৎ করে কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে। জনগণ এ পদ্ধতির সাথে পরিচিত নয়।

তিনি প্রশ্ন করে বলেন, পিআর কী জনগণ বলতে পারবে? এটা কি নারিকেল তেলের মতো মাথায় দেয়? যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরও কেউ কেউ এ দাবি করছে। এ পদ্ধতিতে ভোটাররা প্রার্থী নয়, দলকে বেছে নিলে দলগুলো কর্তৃত্ববাদী হয়ে পড়বে। বিতর্কিত ও অর্থবিত্তশালী ব্যক্তিরা সহজেই এমপি হয়ে যেতে পারবেন। অথচ স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ চিনবে না।

তিনি আরো বলেন, ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা–বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। অথচ শেখ হাসিনার মতো শকুনীরা দেশকে খুবলে খুবলে খেয়েছে। সাড়ে আট লাখ বছর আগে মানবসমাজে যে হিংস্রতা ছিল শেখ হাসিনা সে হিংস্রতা চালিয়েছিল বাংলাদেশের মানুষের ওপর। ভয়ঙ্কর রক্তপিপাসু হাসিনাকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে। সে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।

যে ভোটাধিকারের জন্য এত সংগ্রাম ও রক্ত বিলানো হলো, তা নিয়ে লুকোচুরি হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, আমরা ভুলে যাইনি যে, একবার সংস্কারের নামে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। অসংখ্য বিএনপি নেতাকর্মী—ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকির, সুমনসহ অনেককে গুম ও খুন করা হয়েছে। ভয়াবহ দুঃশাসন কায়েম করে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে।

আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। যেখানে আইনের শাসন থাকবে, মানুষ ভয়–ভীতির বাইরে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। এজন্যই ব্রাহ্মণবাড়িয়ার কচি প্রাণ মীর মুগ্ধ জীবন দিয়েছে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ বুক পেতে বুলেটের সামনে দাঁড়িয়েছে। এই রক্তের দাম রাখতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি মো: জহিরুল ইসলাম খোকন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহসান উদ্দিন খান শিপন, শেখ মোহাম্মদ শামীম, যুবদল নেতা শামীম মোল্লা ও ছাত্রদল নেতা সমীর চক্রবর্তী প্রমুখ।

 বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা, জেলার অধীনস্থ বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন