৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

শ্রেষ্ঠ শিক্ষার্থী  আকিব

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

শ্রেষ্ঠ শিক্ষার্থী  আকিব

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

এসএসি পরীক্ষায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে সরাইল উপজেলায় ‘ শ্রেষ্ঠ  শিক্ষার্থী’ পুরস্কার পেল আকিব আল আজাদ।  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কীম এই পুরস্কার প্রদান করেন।

 বৃহস্পতিবার (২৪ জুলাই) সরাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজি এক জমকালো অনুষ্ঠানে আকিবের হাতে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো.তরিকুল ইসলাম। পুরস্কার হিসেবে দেওয়া হয় ১০ হাজার টাকা,ক্রেষ্ট ও সনদপত্র।

আকিব ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মনসুর আলীর ছেলে। সে  উপজেলার অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারের জন্য মনোনীত হয়।

আকিব আল আজাদ  নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন