শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সরাইলে আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ , ৩ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সরাইলে আলোচনা সভা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, বিএনপির কেন্দ্রীয় নেতা আহসান উদ্দিন খান শিপন, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ জেলা থেকে আগত জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সরাইল বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আলোচনা অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।













আপনার মন্তব্য লিখুন