EN

রাস্তার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহতঃ ১০

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:01 pm , 19 April 2022, Tuesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

রাস্তার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে
সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহতঃ ১০

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।। যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের পূর্বপাড়ার খন্দকার বাড়ি ও ঠাকুর বাড়ির লোকজনের মধ্যে আজ মঙ্গলবার(১৯ এপ্রিল) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

received_313438570860579

সংঘর্ষে খন্দকার বাড়ির বাবুল খন্দকার(৫০), শাহ আলম খন্দকার (৪০), আলম খন্দকার (৩০), জাহেদা বেগম (৬৫), সাবিনা বেগম (৪০), আসাদ উল্লাহ (৪৫) ও জাহানারা বেগম (৩৫) আহত হয়। এছাড়া ঠাকুর বাড়ির জীবন মিয়া (২২) আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে তবে খন্দকার বাড়ির গুরুতর আহত সাবিনা বেগমকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রতাক্ষদর্শী ইয়াছিন মিয়া বলেন, রাস্তার জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্বপাড়ার ঠাকুর বাড়ির লোকজন একই এলাকার খন্দকার বাড়ির লোকজনের উপর তাদের বাড়িতে এসে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে। হামলায় নারী-পুরুষসহ অনেকেই আহত হয়েছে।

received_950654072271966

এ ব্যপারে চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবীর এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এলাকায় নেই। তাই সংঘর্ষের ব্যপারে অবগত নয়। এলাকায় গিয়ে বিস্তারিত জানব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন