৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

অনলাইন নিউজ ডেস্ক রিপোর্টঃ

মায়ের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ।

সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলা শহরের বাগানবাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
আল মামুন সরকার দীর্ঘ দিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। বাদ আছর জেলা ঈদগাহ মাঠে জানাজা শেষে তার লাশ শেরপুরে কবরস্থানে মায়ের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

উল্লেখ্য আল মামুন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আয়নাডোবা গ্রামে ১৯৫৪ সালে ছাফিউর রহমান সরকার ও আনোয়ারা বেগমের সংসারে জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

আল মামুন সরকার রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। সর্বশেষ জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান পদে জয়লাভ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন