৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

মানুষ ভোট দিতে চাই, আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: ইঞ্জিনিয়ার শ্যামল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ , ৩ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

মানুষ ভোট দিতে চাই, আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: ইঞ্জিনিয়ার শ্যামল

এম এ করিম, জেলা শিল্পকলা একাডেমি থেকে:

ফ্যাসিস্ট এর বিরুদ্ধে গণ বিপ্লব ২০০৮ সাল থেকেই শুরু হয়েছে। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদের রক্তের বিনিময়ে  ব্রাহ্মণবাড়িয়া ৩ দিন ফ্যাসিস্ট মুক্ত ছিল। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে সবসময়ই এগিয়ে ছিল। জুলাই-আগস্ট বিপ্লবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩০জন শহীদ হয়েছে যা এক বিরল ইতিহাস।

এই দেশে মভ কালচার সৃষ্টি হয়েছে, নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। এই চাঁদাবাজির কারণে ছাত্রদের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটি বাদে সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। অন্তবর্তীকালিন সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। মানুষ ভোট দিতে চাই। আগামী ফেব্রুয়ারির মাঝে আপনারা নির্বাচন দিন। যদি নির্বাচিত সরকার না আসে তাহলে সবকিছু আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দ্রব্যমূল্য-আইনশৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ ফ্যাসিস্টরা বিভিন্ন ছদ্মবেশে আপনাদের মধ্যে ঢুকে গেছে এবং এদেশে আরেকটি অরাজকতা করার পাঁয়তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন, সেখানেই সকল সংস্কারের বিষয়ে উল্লেখ আছে। আপনারা শুধু একটি সংস্কার করুন, যা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সংস্কার। তখন বাংলাদেশের জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে এবং তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি এসে সকল সংস্কার করবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার (২ আগস্ট) ‘সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এসব কথা বলেন।

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল হোসেন।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সুপ্রিম কোর্ট ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, জেলা ইসলামি ঐক্যজোটের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন কাসেমী, জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ এমদাদুল্লাহ সিরাজী, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা নিয়াজুল করিম ও শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুবারকউল্লাহ।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের লোকজন ও সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ইউনিটসহ জেলার অন্যান্য উপজেলা ইউনিটের সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সোহেল আহাদ।

জুলাই-আগস্ট  গণ-অভ্যুত্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলার শহীদদের মধ্যে ৯ শহীদ পরিবারের লোকজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন