৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন: রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন: রুমিন ফারহানা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি ব্যরিস্টার রুমিন ফারহানা বলেছেন, মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সে-ই সরকার গঠন করবে, সে-ই এমপি হবে, প্রধানমন্ত্রী হবে।

  তিনি আরও বলেন, অনেক টালবাহানা আপনারা করছেন। আর টালবাহানা করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং  এই নির্বাচনে বিএনপি, সকল নেতা-কর্মী ও সমর্থদের ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল শেষে শুক্রবার (১৮ জুলাই) সন্ধায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সামনে এ কথা বলেন ব্যরিস্টার রুমিন ফারহানা।

এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টারসহ দলীয় অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন