মানুষের পাশে থাকতেই রাজনীতি করি: সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ , ১ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
মানুষের পাশে থাকতেই রাজনীতি করি: সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :
আমি রাজনীতিবিদ। মানুষের পাশে থাকতেই রাজনীতি করি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জীবনের বেশিরভাগ সময়ই রাজনীতিতে ব্যয় করেছি। ৫০টিরও বেশি মামলা নিয়ে বার বার জেলে গিয়ে নির্যাতিত হয়েছি। রাজনীতি করি যখন মামলা,জেল ও জুলুম হওয়াটাই স্বাভাবিক। আশা করি আমার দল, আমার নেতা আমার ত্যাগ বিবেচনায় আমাকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দিবে। আমি সাংবাদিক বান্ধব। সরাইল আশুগঞ্জের সকল সাংবাদিক বন্ধুসহ সর্বস্তরের জনতার ভালবাসায় সরাইল-আশুগঞ্জকে মডেল উপজেলায় পরিনত করতে চাই।
শুক্রবার (১ আগস্ট) বিকালে সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা শেখ মোহাম্মদ শামীম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা রওশন আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সরাইল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।











আপনার মন্তব্য লিখুন