৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

মাধ্যমিক স্কুল পর্যায়ে সরাইলের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মাধ্যমিক স্কুল পর্যায়ে সরাইলের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দ্বিতীয় বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সরাইল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে সরকার নির্ধারিত বিভিন্ন মানদন্ড বিবেচনায় উপজেলার মধ্যে মাধ্যমিক পর্যায়ে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

 সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক এর হাতে কৃতিত্বের ক্রেস্ট তুলে দেন।

এ  সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা  মোহাম্মদ মাসুদুর রহমান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম প্রমুখ।

কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রফিকুল ইসলাম মানিক উপজেলা পর্যায়ে দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় একই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ।

উল্লেখ্য ২০২২ সালেও তিনি মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  নির্বাচিত হওয়ার গৌরব অর্জন  করেছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন