৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ইউএনও মোশারফ হোসাইন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ইউএনও মোশারফ হোসাইন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সরাইল উপজেলার বিভিন্ন পর্যায়ে খেলাধূলার আয়োজন করে তরুণ সমাজকে যুক্ত করা হচ্ছে। খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকতে সাহায্য করবে। খেলাধূলার মানউন্নয়নের পাশাপাশি মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার(৬ অক্টোবর) বিকালে উপজেলার আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে অরুয়াইল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলা সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার। খেলাধূলার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। উক্ত খেলায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন