মাদকের ভয়াল থাবা থেকে গ্রামের যুবকদের রক্ষা করতে হবে: এড. তপু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
মাদকের ভয়াল থাবা থেকে গ্রামের যুবকদের রক্ষা করতে হবে: এড. তপু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “মাদককে না বলুন” স্লোগানকে সামনে রেখে সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলা মিনি স্টেডিয়ামে প্রকাশ সদর ইউনিয়নের কুট্টাপাড়া বাঙ্গালপাড়া খেলার মাঠে লায়ন্স ক্লাবের উদ্যোগে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, মাদকের ভয়াল থাবা থেকে গ্রামের যুবকদের রক্ষা করতে হবে। খেলাধুলার প্রতি যুবকদের আগ্রহী বাড়াতে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন করতে হবে। খেলায় বিপুল পরিমাণ দর্শক দেখে অভিভূত হয়েছি। আগামীতেও এমন খেলার আয়োজন করা দরকার।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(২) আব্দুল হাফিজ মাখন, সরাইল সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.কাজল মিয়া, বিশিষ্ট ফুটবলার আবুল কাশেম ও সাংবাদিক তাসলিম উদ্দিন, মো. মাসুম খন্দকার, আব্দুল্লাহ মতিন, মো.শফিক ও মো. সুমেলসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উক্ত খেলায় উপস্থিত ছিলেন।












আপনার মন্তব্য লিখুন