মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ইউএনও মোশারফ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ , ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ইউএনও মোশারফ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
মাদক এখন সমাজের ভয়াবহ ব্যধিতে পরিণত হয়েছে। গ্রামে-গঞ্জে মাদক ছড়িয়ে পড়া উদ্বেগজনক। মাদকাসক্তরা শুধু নিজের জীবনই ধ্বংস করছে না, বরং পরিবার ও সমাজকেও বিপন্ন করছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মাদকের প্রভাবে একজন ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস, নৈতিকত সবই হারিয়ে ফেলে। ফলে বিষন্নতা, উদ্বেগ, আগ্রাসনসহ নানা নেতিবাচক প্রভাব দেখা দেয়।
সরাইল উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার( ২৮ জুলাই) সকাল ১১ টায় অনুষ্ঠিত উপজেলা আইন শৃংখলা সভায় সভাপতির বক্তব্যে উপস্থিত সকলকে মাদককে ‘না’ বলতে উদ্বুদ্ধ করার পাশাপাশি পারিবারিকভাবে ও সামাজিকভাবে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।
উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ উপজেলা আইন-শ্রংখলা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।














আপনার মন্তব্য লিখুন