মনোনয়ন পত্র দাখিল করলেন আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সকলের দোয়া ও সহযোগিতা কামনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৮ পূর্বাহ্ণ , ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মনোনয়ন পত্র দাখিল করলেন আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সকলের দোয়া ও সহযোগিতা কামনা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যাম আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার(১৫ এপ্রিল) তিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়া চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১০ জন। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন
আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর ছাড়াও চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী বাকী ১০ জন হলেন বিএনপি নেতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সমাজসেবক মো: জামাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন ভাসানী, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি, মোহাম্মদ শাহেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহি কমিটির সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবু হানিফ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ও সেলিম খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সেলিম খন্দকার।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন হানিফ আহমেদ, কাউছার মিয়া, মো: আলতাফ হোসেন, মো: হোসেন মিয়া ও মো: এনাম খান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শামীমা আক্তার, আবেদা বেগম, রোকেয়া বেগম ও মো: শিরিনা আকতার।
ঘোষিত তফছিল অনুযায়ী আগামী ৮মে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল।
নির্বাচনকে সামনে রেখে অন্যান্য প্রার্থীদের মত আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর উপজেলার নয়টি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মতবিনিময় সভা করাসহ বিভিন্ন ইউনিয়নের পাড়া, মহল্লায় গড়ে তুলেছেন নিজস্ব কর্মী ও সমর্থক বাহিনী। সরাইল উপজেলা পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান থাকার সুবাধে তৃণমূল পর্যায়ে তার ব্যপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিষদে চেয়ারম্যান হিসেবে জড়িত থাকার সুবাধেও শিক্ষক ও শিক্ষার্থী মহলেও তিনি বেশ পরিচিত নাম। ছাত্র জীবনে স্কুল থেকেই তার রাজনৈতিক ক্যারিয়ারের হাতেখড়ি। উপজেলা ছাত্রলীগ, যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সহিত পালনের পাশাপাশি আওয়ামী রাজনীতির দীর্ঘ ক্যারিয়ারে তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন। এছাড়া একজন দক্ষ শালিশকারক হিসেবেও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম, পাড়া, মহল্লায় রয়েছে তার বেশ খ্যাতি। নানা সমীকরণে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে থাকা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর ফের তৃতীয় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারেন বলে ধারণা করছেন এলাকাবাসী। এ ব্যপারে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।











আপনার মন্তব্য লিখুন