ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসেন মিয়ার টিউব ওয়েল প্রতীকের সমর্থনে সমাবেশ ও গণ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসেন মিয়ার টিউব ওয়েল প্রতীকের সমর্থনে সমাবেশ ও গণ মিছিল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: হোসেন মিয়ার টিউব ওয়েল প্রতীকের সমর্থনে সমাবেশ ও গণ মিছিল হয়েছে। মঙ্গলবার(২৩ এপ্রিল) টিউব ওয়েল প্রতীক বরাদ্ধ পেয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: হোসেন মিয়া তার নিজ গ্রাম সৈয়দটুলা দারগাবাড়িতে একই দিন বিকালে গ্রামের সর্বস্তরের সহস্রাধিক লোকজনের উপস্থিতিতে সমাবেশ ও মতবিনিময় সভা করেন।
একই গ্রামের বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক মো: রহমত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সরাইল সদর ইউনিয়নের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান একই গ্রামের কৃতি সন্তান মো: আব্দুল জব্বারসহ সৈয়দটুলা গ্রামের বিভিন্ন পাড়া মহল্লার বিশিষ্ট সাহেব সর্দার ও গণ্যমান্য বিশেষ ব্যক্তিবর্গ বক্তব্য দেন। বক্তাগণ বলেন, ঐতিহ্যবাহী সৈয়দটুলা গ্রামের জনগণ উপজেলা সদরের রাজনীতিতে ও বিভিন্ন জনপ্রতি নির্বাচনে বিশেষ ভূমিকা সবসময় পালন করে থাকেন। নিজেদের গ্রামে মো: হোসেন মিয়াকে আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী পেয়ে পুরো গ্রামবাসী খুশি ও ঐক্যবদ্ধ। সমাবেশে উপস্থিত গ্রামের সকল শ্রেণি পেশার সহস্রাধিক লোকজন পুরো উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও সহযোগিতা কামনা করবেন বলে সমাবেশে সকলে ঐক্যবদ্ধ হয়েছেন। একই সাথে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে টিউব ওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: হোসেন মিয়ার বিজয় অর্জন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে টিউব ওয়েল প্রতীকে মো: হোসেন মিয়ার সমর্থনে সৈয়দটুলা গ্রাম থেকে একটি বিশাল গণ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।
উল্লেখ্য আগামী ৮ মে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউব ওয়েল প্রতীকের প্রার্থী মো: হোসেন মিয়াসহ প্রতিদ্বন্দী ৬জন।















আপনার মন্তব্য লিখুন