৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনঃ ৬ জনের মনোনয়ন পত্র দাখিল, লড়াই হবে ত্রিমুখী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনঃ ৬ জনের মনোনয়ন পত্র দাখিল, লড়াই হবে ত্রিমুখী

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার (১১ অক্টোবর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে প্রাপ্ত তথ্য অনুযায়ী মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, স্বতন্ত্র পদে সাবেক দুইবারের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট আব্দুল হামিদ ভাসানী, এনপিপি’র রাজ্জাক হোসেন, জাকের পার্টির জহিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ইব্রাহিম মিয়া।

সকাল থেকেই প্রার্থীগণ নিজ নিজ নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পৃথক পৃথকভাবে মিছিলসহকারে সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে দেখা যায়।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচননে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো প্রার্থী না থাকায় ও স্বল্প সময়ের উপনির্বাচন হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে তেমন কোনো নির্বাচনী আমেজ দেখা না গেলেও নির্বাচনের কাউন্ট-ডাউন করছেন এলাকার সাধারন জনগণ। অনেকের ধারণা হেভিওয়েট প্রার্থী হিসেবে সাবেক দুইবারের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ায় জমে উঠবে আসন্ন উপনির্বাচন। স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধার সাথে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর ত্রিমুখী লড়াই হবে বলে বিশ্লেষকদের ধারণা ।

এ ব্যপারে সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, জনগণ চাচ্ছে তাই আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি তো জাতীয় পার্টির রওশন গ্রুপের। আগামী নভেম্বরে আমাদের সম্মেলন হওয়ার কথা। যদিও আসন্ন উপনির্বাচন স্বল্প সময়ের জন্য, আমার ক্যারিয়ারের জন্য ও জনগণের চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে আমি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার নির্বাচনী এলাকার দল, মত নির্বেশেষে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

উলে­খ্য ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে উকিল আব্দুস সাত্তার ভূঞা ৬ বার এমপি ছিলেন। এছাড়াও একবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গত ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুতে গত মঙ্গলবার (৪ অক্টোবর) আসনটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পাশাপাশি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৫ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন