ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আনিছুল ইসলাম ঠাকুর
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ , ১১ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আনিছুল ইসলাম ঠাকুর
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশা করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। আসন্ন নির্বাচনে তিনি বিএনপি দলের পক্ষ থেকে এ আসনে মনোনয়ন পাওয়ার আশা করছেন।
এ ব্যপারে এমপি পদে এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির বর্ষীয়ান এই নেতা বলেন, জাগদল থেকে শুরু করে বিএনপি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি করে এসেছি। সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী থেকে শুরু করে দীর্ঘ ২৭ বছর উক্ত পদে দায়িত্ব পালন করেছি। বিগত ১৭ বছরে মামলা, হামলা, জেল, জুলুমসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছি। বর্তমানে সরাইল উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তিনি আরও বলেন, সকল চাওয়া পাওয়ার উর্ধ্বে থেকে দলের জন্য নিবেদিত হয়ে জীবন কাঠিয়ে দিচ্ছি। আশা করি দলের প্রতি আমার ত্যাগ ও অবদান বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন আমাকে দিবেন। সকলকে সাথে নিয়ে ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি দলকে উপহার দিতে পারব ইনশাল্লাহ। এছাড়া দলীয় হাইকমান্ডের নির্দেশক্রমে এ আসনে যাকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হবে আমি দলের বৃহত্তর স্বার্থে দলীয় আনুগত্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করব ইনশাল্লাহ।











আপনার মন্তব্য লিখুন