EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:00 pm , 5 January 2023, Thursday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে তফসিলে নির্ধারিত সময়ের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত সরাইল ও আশুগঞ্জে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
সরাইলের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত সরাইলে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগকারী পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া (স্বতন্ত্র), জাতীয় পার্টি থেকে দুবারের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী (স্বতন্ত্র), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাড. আশরাফ উদ্দিন মন্তু (স্বতন্ত্র), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী মো. রাজ্জাক হোসেন, সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (স্বতন্ত্র) ও সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মোঃ মোহন মিয়া (স্বতন্ত্র)।


আশুগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত আশুগঞ্জে মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন (স্বতন্ত্র), বেসরকারি শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু (স্বতন্ত্র) ও জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আশুগঞ্জ দক্ষিণ তারুয়া গ্রামের (রাজশাহী বিশ্বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা) শাহ মফিজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য যে, সম্প্রতি বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন হবে। সরকারি দল আওয়ামী লীগ এ আসনটিতে তাদের দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত ঘোষণা করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন