ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে এমপি পদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীমের সরাইলে গণসংযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: 11:49 pm , 22 November 2017, Wednesday , পোষ্ট করা হয়েছে 9 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম আজ বুধবার(২২নভেম্বর) উপজেলার অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। এসময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোজঁ-খবর নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম এ ব্যাপারে এলাকার সর্বস্তরের লোকজনের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।












আপনার মন্তব্য লিখুন