ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ , ৯ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৯ মে) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ কমিটি প্রকাশ করা হয়। এছাড়া নব-ঘোষিত কমিটির সহ সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিৎ করেছেন।
কমিটিতে ১৮ জন সহ-সভাপতি, আটজন যুগ্ম সাধারণ সম্পাদক, চারজন সাংগঠনিক সম্পাদক ও ৩৬ জনকে সদস্য রাখা হয়েছে। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনকে সিনিয়র সহ-সভাপতি, মো: আলী আজমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আাদুজ্জামান শাহীনকে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক এবং সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির নাম সদস্য হিসেবে প্রথমে লিপি করা হয়েছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদকে প্রধান উপদেষ্টাসহ মোট ৩২ জনকে উপদেষ্টা করা হয়।
এর আগে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি দুবার জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় গ্রুপিংয়ের কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি জেলার আশুগঞ্জ উপজেলা সদরে সম্মেলনে কাউন্সিল ছাড়া শুধু সমাবেশ অর্থাৎ প্রথম অধিবেশন হয়। সেখানে কমিটি গঠনের দায়িত্ব নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।











আপনার মন্তব্য লিখুন