৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নির্বাহী কমিটি বিলুপ্তপূর্বক আহবায়ক কমিটি গঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নির্বাহী কমিটি বিলুপ্তপূর্বক নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্তপূর্বক জনাব জিল্লুর রহমান জিল্লুকে আহবায়ক করে ৩১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার(১৩নভেম্বর) উক্ত কমিটি অনুমোদন করেছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে নিয়োজিত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জনাব জিল্লুর রহমান জিল্লুসহ নির্বাচিত সকল সদস্যকে বিএনপি নেতা আনিসুল ইসলাম ঠাকুর ও শেখ রকিব উদ্দিন অভিনন্দন জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন