EN

ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনের দিকে সারা দেশের নজর থাকবে, নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জেলা প্রশাসক মো: শাহগীর আলম

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:20 pm , 30 October 2023, Monday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনের দিকে সারা দেশের নজর থাকবে, নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জেলা প্রশাসক মো: শাহগীর আলম

এম এ করিম সরাইল ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২  উপনির্বাচন শতভাগ অবাধ  নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এই নির্বাচনের দিকে সারা দেশের নজর থাকবে। কোন প্রার্থীর সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমাদেরকে লিখিতভাবে দিবেন, আমরা ব্যবস্থা নিবো। কেউ যদি ইচ্ছাকৃত নির্বাচনকে বিতর্কিত করতে চান তাহলে আমরা হার্ড লাইনে থাকবো। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম সব সময় সজাগ থাকবে।
আগামী ৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: শাহগীর আলম এ কথা বলেন। সোমবার (৩০অক্টোবর) দুপুরে সরাইল উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: শাহগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল হোসেন, কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক দুইবারের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট মো: আব্দুল হামিদ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী রাজ্জাক হোসেন ও নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ প্রমুখ।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন