৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মানাধীন পেট্রোল পাম্পের ছাদ ধ্বসে নিহত:৪ আহত:৩

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জের বাহাদুরপর নামক স্থানে ঢাকা-সিলেট  মহাসড়কের পাশে নির্মানাধীণ পেট্রোল পাম্পের ছাদ ধসে  চার জন নিহত এবং আহত হয়েছে ৩জন। সোমবার(২৮আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের দুলাল মিয়া (৫০) ও নাজমুল মিয়া(১৮), সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবু সাঈদ (৪০) এবং  সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের মিজান মিয়া (৩২)। এ ঘটনায় আহত শিপন মিয়া (২৮), রিপন মিয়া (৩০) ও হানিফ মিয়া (৩৫) নামে আরও তিন শ্রমিককে স্থানীয় ডে-নাইট হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন   জানান, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। নিহতদের প্রত্যেকের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা প্রদান করা হবে । জানা  যায়, সোমবার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বাহাদুপুর এলাকায় নির্মাধীনFB_IMG_1503938614661 সায়েরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করে ছাদের বিভিন্ন অংশ ধসে শ্রমিকদের ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ডে-নাইট হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। এদিকে আকস্মিক এ ঘটনায় চার জন নিহত হওয়ার খবরে আশুগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন