EN

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি: জামি, সাধারণ সম্পাদক: বিজন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:44 pm , 22 September 2020, Tuesday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে রিয়াজ উদ্দিন জামি সভাপতি ও জাবেদ রহিম বিজন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন – সিনিয়র সহসভাপতি পদে পীযুষ কান্তি আচার্য্য , সহসভাপতি পদে ইব্রাহিম খান শাহাদাৎ, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক পদে মোঃ মুজিবুর রহমান এবং সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী। নির্বাচনে ১১ পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজনকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন – যুগ্ম সাধারন সম্পাদক পদে সৈয়দ রিয়াজ আহমেদ অপু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, কার্যকরী সদস্য পদে মোঃ মনির হোসেন এবং কার্যকরী সদস্য পদে ফরহাদুল ইসলাম পারভেজ । জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রেস ক্লাব নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন