EN

ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, নিরাপত্তাহীনতায় সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক রিপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:40 pm , 10 November 2023, Friday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, নিরাপত্তাহীনতায় সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক রিপন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপনের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১ টার দিকে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সামনে মাইশা মেডিকেল হল নামক দোকানে হামলার ঘটনা ঘটে।

দোকানটির সত্ত্বাধিকারী সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন বলেন, আমি এখানে দশবছর যাবৎ ব্যবসা করে আসছি। কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই।  আমি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মাইশা মেডিকেল হল গত রাত ১১টার দিকে তালাবদ্ধ করে চলে আসি। আনুমানিক রাত ১টার পরে কে বা কারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের সাঁটার ভেঙ্গে ফেলেছে। আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।

তিনি আরো বলেন, গত ৫ নভেম্বর হয়ে যাওয়া জাতীয় সংসদ উপনির্বাচনে আমি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাই। আমি ছোট বেলা থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম । আমি ছাত্রলীগের রাজনীতি করেছি। উপনির্বাচনের আগে আমি নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণার কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার বাড়িতে কে বা কারা দরজায় কড়া নাড়ে। তখন আমার পরিবার মুঠোফোনে আমাকেবিষয়টি জানায়, তখন আমি বলেছি হয়তো কেউ ভোট চাইতে এসেছে। এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমাকে প্রাণ নাশের জন্য চেষ্টা করেছিল কেউ। এখন আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।

সরাইল থানা পুলিশের উপ পরিদর্শক (দ্বিতীয় কর্মকর্তা) জয়নাল আবেদীন সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন