৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম এর উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ , ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার-২(সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ শামীমের উদ্যোগে সরাইল- আশুগঞ্জ এর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৩জানুয়ারী) বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে দুই শতাধিক শীতার্ত ও  দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  পর্যায়ক্রমে সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন  এলাকায় দরিদ্রদের মাঝে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে। শীতবস্ত্র বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ রৌশন আলম, কেন্দ্রীয় সেচ্ছাসেবকদল নেতা কে এম হাবীবুল হাসান আল আমিন, স্থানীয় বিএনপি নেতা আলী আজগর, তৌহিদুল ইসলাম মেম্বার , রতন মিয়া ও ছাত্রদল নেতা জোনায়েদ প্রমুখ। এ ব্যাপারে  বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম জানান, সরাইল ও আশুগঞ্জ উপজেলার  প্রতিটি ইউনিয়নে দুইশত  শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন