বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে সরাইলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
বার্তা সম্পাদক
প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে সরাইলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদপান উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের কালিচ্ছ বাজার থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বড্ডাপাড়া গরুর বাজারের পার্শ্বে অবস্থিত মনোয়ারা হাসপাতালের সামনে এসে পথ সভার মাধ্যমে সমাপ্ত হয়।
সরাইল উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি প্রেমিক নেতা কর্মীরা বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপনের ডাকে উক্ত র্যালিতে অংশ গ্রহণ করেন।
এ ব্যপারে বিএনপি’র এই নেতা বলেন, বাহির থেকে ফ্যাসিস্ট ডেভিল লোক ভাড়া করে এনে দল ভারী না করে শহীদ জিয়াউর রহমানের আর্দশ নিয়ে দল করুন। তার ব্যত্যয় হলে সরাইল ও আশুগঞ্জ বাসী কঠিন জবাব দিবে। তিনি বলেন, দল থেকে মনোনয়ন দিলে বা না দিলেও আমি সরাইল আশুগঞ্জের সন্তান। তৃণমূল থেকে শুরু করে সকল নেতা-কর্মীরা এলাকার সন্তান হিসেবে আমাকে সর্বদায় পাশে পাবে। দলের প্রতি হৃদয়ের টান ও সকলের ভালবাসা সাথে নিয়েই সামনের দিনে এগিয়ে যেতে চাই। তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সরাইল উপজেলা বিএনপি’র সহসভাপতি শেখ রকিব উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবু মুসা ওসমানি মাসুদ, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ সরদার, সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খসরু নোমান, সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ওয়ালি উল্লাহ জাবেদ, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শিক্ষানবীশ আইনজীবি জামাল হোসেন লস্কর, কৃষকদলের যুগ্ম আহবায়ক মাওলানা উসমান গনী, নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা মোর্শেদ জামান জালাল, যুবদল নেতা গিয়াস উদ্দিন আহমেদ সোহাগ ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উক্ত র্যালিতে অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন