EN

বিএনপি জনগণের দল, আওয়ামী দালালদের জায়গা হবে না: এড. তপু

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:20 pm , 11 November 2024, Monday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বিএনপি জনগণের দল, আওয়ামী দালালদের জায়গা হবে না: এড. তপু

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেছেন, ১৬ বৎসর আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। মামলা মোকাদ্দমা হয়েছে। আমরা নেতা-কর্মীরা মাঠে ছিলাম। ৫ই আগস্টের পর নব্য বিএনপি ও আওয়ামী লীগের দালালরা মাঠে আবির্ভাব হয়েছে। তাদের দাপটে এখন মাঠের ত্যাগী নেতা-কর্মীরা কোনটাসা হয়ে পড়ছে।

তারা যত কিছুই বলুক দলে তাদের জায়গা হবে না। তাদের মনে রাখা উচিত বিএনপি শান্তিপ্রিয় ও জনগণের দল। এখানে আওয়ামী দালাল ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো জায়গা হবে না। এ ব্যপারে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন।

সোমবার (১১ নভেম্বর ) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কালিকচ্ছ ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু আরও বলেন, সরাইল সম্পর্কে মন্তব্য করার আগে জানা দরকার সরাইলের ইতিহাস আর ঐতিহ্যের কথা।

সরাইল কালিকচ্ছে জন্মগ্রহণ করেন ঐতিহাসিক ব্যক্তিরা। আমি সরাইল উপজেলার কালিকচ্ছ লস্কর বাড়ির সন্তান। আমার পরিবার নিয়ে যে কথা বলেন,আপনি লস্কর বাড়ির ইতিহাস জানেন। লস্কর বাড়ির ওজন বহন করার ক্ষমতা আপনার পরিবারের নেই।

এডভোকেট তপু বলেন, উশৃংখল কথাবার্তা বা কারো চরিত্র হনন করা আমাদের পরিবার এই শিক্ষা আমাদেরকে দেইনি। রাজনৈতিকভাবে সুশৃঙ্খল বিএনপির রাজনীতি করি। আইন পেশায়ও আল্লাহ যথেষ্ঠ পরিমাণ সম্মান দিয়েছেন। আমরা অনেকের চরিত্র সম্পর্কে জানি।

কিন্তু তা বলা আমরা ভালো মনে করি না। রাজনীতি আমরা জনগণের জন্য করি। জনগণকে সাথে নিয়েই আমরা মাঠে ছিলাম, মাঠে আছি।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।

কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সরাইল সদর ইউপি বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন