৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বন্যাদূর্গত মানুষের কষ্ট লাঘবে দোয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বন্যাদূর্গত মানুষের কষ্ট লাঘবে দোয়া

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ আগষ্ট জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি এম এ করিম। উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব কাজী জহির উদ্দিন তিতাস।

বক্তব্য রাখেন সহ সভাপতি হীরা আহমেদ জাকির, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুজ্জামান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খন্দকার, সাংগঠনিক সম্পাদক জাকির মাহদিন, অর্থ সম্পাদক রূপচান গোস্বামী হৃদয়, সদস্য মোঃ এনামুল হক, খাদেমুল ইসলাম জীবন প্রমুখ।

উক্ত আলোচনা সভায় আগামী ৩০ আগষ্ট শুক্রবার বিকেল  সাড়ে ৩ টায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কার্যালয়ের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচারের দাবীতে মানববন্ধন পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে বন্যাদূর্গত মানুষের কষ্ট লাঘবে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জাকির মাহদিন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন