৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বজ্রপাতে সরাইল পানিশ্বরের নৌকার মাঝি জনি নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ , ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বজ্রপাতে সরাইল পানিশ্বরের নৌকার মাঝি জনি নিহত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পানিশ্বর এলাকার মো: জনি(৩০) নামের এক  নৌকার মাঝি বজ্রপাতে নিহত হয়েছেন।  বৃহস্পতিবার(১৩জুন) বিকাল ৫ টায় নবীনগর থানার বাইশমোজা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার পানিশ্বর এলাকার নিয়াসার মিয়ার পুত্র।

সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়,  ব্রাহ্মণবাড়িয়া থেকে বালির নৌকা নিয়ে নদীপথে সরাইল পানিশ্বর আসার পথে নবীনগর থানার বাইশমোজা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নৌকার মাঝি জনি বজ্রপাতে আক্রান্ত হয়। এ সময় নৌকায় থাকা সঙ্গীয় লোকজন সন্ধা ৭ টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যপারে সরাইল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন