EN

ফজর নামাজ শেষে মোনাজারত অবস্থায় মসজিদেই মারা গেলেন হাজী মীর হাকিম আলী 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:49 pm , 29 July 2024, Monday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ফজর নামাজ শেষে মোনাজারত অবস্থায় মসজিদেই মারা গেলেন হাজী মীর হাকিম আলী

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মীরা পাড়ার বিশিষ্ট মুরব্বী হাজী মীর হাকিম আলী (৮০) আর নেই। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে সোমবার (২৯ জুলাই) নিজ এলাকা মীড়া পাড়া মসজিদে আল কুবায় ফজর নামাজ জামায়াতে পড়ে উপস্থিত মুসল্লিদের সাথে মোনাজাতরত অবস্থায় তিনি মৃত্যুর কুলে ঢলে পড়ে চির বিদায় নেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম হাজী মীর হাকিম আলী সরাইল বিকাল বাজার “সরাইল-সু স্টোরের মালিক ছিলেন। এছাড়া তিনি বিকাল বাজার শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন। দাওয়াতে তাবলীগেও বিভিন্ন সময়ে তিনি সময় লাগিয়ে দ্বীনের কাজ করেছেন। বাদ যোহর সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন সরাইল বিকাল বাজার পরিচালনা কমিটির সভাপতি ও শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন। জানাজায় ইমামতি করেন মরহুম হাজী মীর হাকিম আলীর মেজো ছেলে হাফেজ মীর দেওয়ান আলী।

পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুম হাজী মীর হাকিম আলীর বড় ছেলে ও সরাইল বিকাল বাজারের ব্যবসায়ী মীর শাহেদ আলী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন