৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: আল্লামা জুনাইদ আল হাবিব

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: আল্লামা জুনাইদ আল হাবিব

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

নির্বাচনী ইশতেহারে শেখ মুজিবুর রহমান নির্বাচনী  ঘোষণা দিয়েছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ইসলামের বিরোধিতা করা হবে না। তবে পরে তিনি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন, যা দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক ছিল। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতা বাতিল করে ইসলামীকরণের উদ্যোগ গ্রহণ করেন।

গত ১৫ বছরে দেশ লুটপাটের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ে জমিয়তে উলামায়ে ইসলামের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব।

তিনি আরও বলেন, এ দেশে আলেমদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু সাম্প্রতিক সময়ে আলেমরা নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নিয়ে মুফতি ফজলুল হক আমিনীর অনেক স্বপ্ন ছিল। জনগণের সেবা করার সুযোগ পেলে তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন এবং সরাইল-আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করা হবে।  দেশ গঠনে ও অন্যায় অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লাল বাদশা ও সরাইল উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক  হাফেজ ইদ্রীস মোহাম্মদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়াসহ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন