‘দূর থেকে সরাইল যতটা ভয়ের; কাছে থেকে সরাইল তার শতসহস্র গুন হৃদ্যতার, ভালোবাসার’-এএসপি তপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
‘দূর থেকে সরাইল যতটা ভয়ের; কাছে থেকে সরাইল তার শতসহস্র গুন হৃদ্যতার, ভালোবাসার’-এএসপি তপন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
‘দূর থেকে সরাইল যতটা ভয়ের; কাছে থেকে সরাইল তার শতসহস্র গুন হৃদ্যতার, ভালোবাসার’ বলে বিদায় বার্তায় মন্তব্য করেছেন সরাইল সার্কেলের সদ্য বিদায়ী এএসপি তপন সরকার। সম্প্রতি তিনি র্যাবে বদলি হয়েছেন। বিদায় বার্তায় তিনি “সরাইল সার্কেল” আইডিতে এ মন্তব্য করেন। নিচে লেখাটি সরাইল নিউজ টোয়েন্টিফোর নিউজ পোর্টালের পাঠকদের জন্য হুবুহ তুলে ধরা হলো:
বিদায় বার্তা…..
………………….
গত ১৬ সেপ্টেম্বর সরাইল সার্কেলে আমার শেষ কর্মদিবস ছিল; এইতো সেদিন এসেছিলাম! সময় বয়ে যায় আপন গতিতে। এখানে যোগদান করার পর সরাইল, আশুগঞ্জ ও নাসিরনগর থানার পথে প্রান্তরে ছুটে বেড়িয়েছি সেবা দেওয়ার নেশায়। এতটুকু অলসতা করিনি কখনো; নিজে দাঁড়িয়ে থেকে হাইওয়ের ট্রাফিক সামলানোর চেষ্টা করেছি রাত ২/৩/৪ টায়। সরাইল, নাসিরনগর ও আশুগঞ্জ থানার বিভিন্ন স্থানে সতর্কীকরণ বিলবোর্ড লাগিয়েছি, নাম্বার দিয়েছি আমার নিজের। রাত ৩ টা, ৪ টা, ৫ টায় ফোন এসেছে। একবার ফোনেই রিসিভ করেছি, সেবা দিয়েছি নির্ঘুম থেকে হাসিমুখে।
মানুষ মাত্রই সীমাবদ্ধ; প্রচেষ্টা করেছি সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সেবা দেওয়ার। যারা এসেছে সেবা নিতে বা যাদের সাথে পরিচয় হয়েছে তারা বুঝতে পেরেছেন একজন বিসিএস ক্যাডার পরিচয়ে নয়, তাদের একজন হয়েই সঠিক পরামর্শ দিয়েছি, সেবা দিয়েছি। তারপরও আমার যাত্রাপথে কাউকে অনাকাঙ্ক্ষিতভাবে পীড়িত করে থাকলে, আমি অনুতপ্ত। হয়তো অনেকের সাথেই আর কখনোই দেখা হবে না!
সরাইল সার্কেলে পোস্টিং হওয়ার পর আমি আসতে চাইনি; প্রায় ৩ মাস পর এসেছি। অনেকেই বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে আতঙ্কিত করেছিল! আগে যেখানে আসতে চাইনি এখন সেখানে থেকে যেতে মন কাঁদছে! কী আর করার; আমাদের চাকরিটাই এমন! আজ এখানে, কাল ওখানে!
সবাই ভালো থাকবেন, আমায় দোয়া ও আশীর্বাদ করবেন।
বিশেষ দ্রষ্টব্য- দূর থেকে সরাইল যতটা ভয়ের; কাছে থেকে সরাইল তার শতসহস্র গুন হৃদ্যতার, ভালোবাসার











আপনার মন্তব্য লিখুন