৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ঢাকা-সিলেট মহাসড়কে দুটি মোটরসাইকেল ও সিএনজির  মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৩

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ , ৩ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

ঢাকা-সিলেট মহাসড়কে দুটি মোটরসাইকেল ও সিএনজির  মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৩

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী রামপুর ব্রিজ এলাকায় দুটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে  ৫জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩জন। রোববার (৩ আগস্ট) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি সিএনজি ও বিজয়নগর উপজেলার চান্দুরা হইতে সিমলা গামী দুটি মোটরসাইকেল  এর মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাজাহানের ছেলে আকরাম (২২),

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), তিনি নিহত আকরামের বাসায় মেহমান ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর  উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন মিয়া (২৬), একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৫) ও সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩)।

আহতরা হলেন চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন (২০), একই এলাকার ফজল মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও চান্দুরা কালীশিমা গ্রামের সিএনজি চালক আল আমিন(২৪)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে।  আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে আরও একজন মারা যায়। এতে মোট ৫ জন নিহত হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন