ঢাকাস্থ সরাইল সমিতির উদ্যোগে ৭০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ঢাকাস্থ সরাইল সমিতির উদ্যোগে ৭০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন ঢাকাস্থ সরাইল সমিতি। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষা-২০২৫ এ উপজেলায় উত্তীর্ণ ৭০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট, প্রাইজ বন্ড, গিফট বক্স ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন জুলাই-আগস্ট ২০২৪ গণভ্যূত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পিতা মীর মুস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উক্ত সমিতির সদস্য শেখ মোহাম্মদ শামীম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাসুদুর রহমান।
ঢাকাস্থ সরাইল সমিতির সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও উক্ত সমিতির সহ- সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য,
সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামির সভাপতি এনাম খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব খান, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, উক্ত সমিতির সহসভাপতি ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আতাউল করিম আজিম প্রমুখ।











আপনার মন্তব্য লিখুন