৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ সরাইলের ৪ জন, ২ জনের কবর জিয়ারত করলেন ইউএনও

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ সরাইলের ৪ জন, ২ জনের কবর জিয়ারত করলেন ইউএনও

এম এ করিম সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া)

জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় শহীদ সরাইলের ৪ জনের মধ্যে সরাইলে দাফন করা ২ জনের কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। ৫ আগসট জুলাই গণ অভ্যত্থান দিবসে তিনি শহীদদের কবরে গিয়ে পুষ্পস্তবক অর্পণসহ সুরা ফাতেহ পাঠ করে মোনাজাত করেন। এ সময় শহীদদের স্বজনদের সাথে কথা বলে সার্বিক খোঁজ-খবর নেন। সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই শহীদদের কবর সুরক্ষিত করার ব্যবস্থা করে নামফলক স্থাপন করা হবে বলে তিনি শহীদদের স্বজনদের আশ্বাস দেন।
এ সময় সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, জুলাই-আন্দোলনের ঢাকার রাজপথের যোদ্ধা ছাত্রনেতা রিফাত বিন জিয়াসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ এবং শহীদ পরিবারের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শহীদদের স্মরনে এক শহীদ এক বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় তিনি শহীদদের কবরের পাশে বৃক্ষরোপ করেন।

উল্লেখ্য জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হয়েছেন সরাইল উপজেলার ৪জন। এদের মধ্যে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের জরুন মিয়ার পুত্র শহীদ জসিম, পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মাহমুদুল হাসান, একই এলাকার ফারুক আহমেদের পুত্র রায়হান উদ্দিন ও শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের রমজান আলীর পুত্র মোবারক হোসেন। এদের মধ্যে শহীদ জসিম ও শহীদ মাহমুদুল হাসান এই ২জনকে সরাইলে তাদের নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে এবং বাকী দুই জনের গ্রামের স্থায়ী বাড়ি সরাইল হলেও শহীদ রায়হানকে সিলেট ও শহীদ মোবারক হোসেনকে ঢাকায় তাদের পারিবারিক বর্তমান ঠিকানায় দাফন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন