৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

জাতিসংঘের ৮০তম অধিবেশনে সরাইলের কৃতি সন্তান এমডি জালাল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

জাতিসংঘের ৮০তম অধিবেশনে সরাইলের কৃতি সন্তান এমডি জালাল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব, লন্ডন ভিত্তিক বিবিসি টুয়েন্টিফোর নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক এমডি জালাল বর্তমানে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি জাতিসংঘের একজন রেজিস্টার্ড ডেলিগেট হিসেবে বিভিন্ন সভা-সেমিনার ও প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

এবারের অধিবেশনে তিনি বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে যোগ দিয়েছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক চিত্র তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করছেন।

শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, এমডি জালাল নিজ এলাকার মানুষের কাছেও সুপরিচিত একজন সমাজসেবক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন তিনি। এলাকার সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকে। বিশেষ করে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার অন্যতম মানবিক গুণ হিসেবে স্বীকৃত।

এলাকাবাসীর মতে, আন্তর্জাতিক মঞ্চে এমডি জালালের অংশগ্রহণ শুধু ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য নয়, বরং সমগ্র দেশের জন্যই গর্বের বিষয়। তারা এমডি জালালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন।

জাতিসংঘের এ ঐতিহাসিক অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে এমডি জালাল প্রমাণ করেছেন—বাংলাদেশের মেধাবী, উদ্যমী ও দেশপ্রেমিক মানুষরা যে কোনো অঙ্গনেই দেশের মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম। তিনি ইতোমধ্যেই জাতিসংঘের অধীনে বিশ্বের ৪৮টি দেশে সফলভাবে কাজ করেছেন এবং এ অবদানের জন্য জাতিসংঘের পুরস্কারেও ভূষিত হয়েছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন