৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

গায়ে হলুদের দিনে বরের মৃত্যু, বাড়িতে শোকের মাতম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , ১৭ জুন ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

অনলাইন নিউজ ডেস্কঃ

হবিগঞ্জের মাধবপুরে গায়ে হলুদের দিনে বিদ্যূৎস্পৃষ্টে বর মারা গেছেন। সাউন্ড বক্স এ বিদ্যুতের লাইন দিতে গিয়ে
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশন পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।মূহূর্তের মধ্যেই বিয়ে বাড়ির আনন্দ শোকে পরিনত হয়। আনন্দের বদলে চলছে বিয়ে বাড়িতে শোকের মাতম।

বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম সজল মিয়া। তিনি মনতলা রেলওয়ে ষ্টেশন খোলাবাজারের ব্যবসায়ী বোরহানপুর গ্রামের কুদ্দুস ভাণ্ডারীর ছেলে। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের হাসান আলীর মেয়ে সেলিনা আক্তার এর সঙ্গে সজলের আগামী কাল শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল।

তিনি বলেন, বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। বৃহস্পতিবার গায়ে হলুদ এর দিনে বাড়িতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করার জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এসময় বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন বর। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন