৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।

“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় খাঁটিহাতা হাইওয়ে থানা হতে হাইওয়ে পুলিশ, কমিউনিটি পুলিশ এবং স্থানীয় পরিবহন সেক্টরের নেতা-কর্মীদের সাথে নিয়ে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে হাইওয়ে থানায় এসে শেষ হয়। পরে হাইওয়ে থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসুর সভাপতিত্বে ও উপ-পরিদর্শক এস আই নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলী, কাজী রফিকুল ইসলাম কলেজের সহকারী অধ্যক্ষ জহির উদ্দিন, বিজয়নগর কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারিজুর রহমান, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামত খান, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি হেবজুল করিম প্রমূখ।


কমিউনিটি পুলিশ, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ অনন্য সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে খাঁটিহাতা হাইওয়ে থানার পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ্কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন