EN

কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য অপুর সহধর্মিনী আর নেই

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:27 pm , 20 August 2022, Saturday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য অপুর সহধর্মিনী আর নেই

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক সদস্য অহিদুজ্জামান লস্কর অপুর সহধর্মিনী মর্জিনা বেগম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯ টায় কালিকচ্ছ লস্কর পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে একই দিন বিকাল সাড়ে ৪ টায় দীর্ঘ তিন বছর ব্যপী দূরারোগ্য রোগে ভোগে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
অনলাইন নিউজ পোর্টাল ৭১ ভিশন এর সরাইল ও মানবিক সরাইল সংগঠনের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপুর সহধর্মিনীর মৃত্যু বিভিন্ন মহলের পক্ষ গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন