৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে।
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সরাইল উপজেলা বিএনপির অধীনস্থ কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।


কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক
আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মোঃ নুর আলম,
সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ ও সদস্য সচিব মোঃ আল-আমিন শাহরিয়ারসহ কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন