EN

কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির যুবদলের কমিটি অনুমোদন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:37 am , 24 December 2022, Saturday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির যুবদলের কমিটি অনুমোদন

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের অধীনস্থ কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে অবস্থিত তালুকদার টাওয়ার এর দ্বিতীয় তলায় উপজেলা যুবদলের অস্হায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মোঃ নুর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
কালিকচ্ছ ইউনিয়ন যুবদল নেতা ইসমাইল হোসেনকে আহবায়ক, আব্দুর রাকিব কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. আকরাম মিয়া কে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান বলেন, কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে, এই কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন