৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কালিকচ্ছ এলাকায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এর সঞ্চালনায় উক্ত শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাজমুল হোসেন, প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ।
সরাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা উক্ত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন