সরাইলে ইসলামী যুব খেলাফত শাহজাদাপুর ইউনিয়ন কমিটি গঠিত, সভাপতি: এইচ ইমাম হোসাইন জাহিদ, সাধারণ সম্পাদক: শেখ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক: হুমায়ূন কবীর
বার্তা সম্পাদক প্রকাশিত: 12:56 am , 1 September 2018, Saturday , পোষ্ট করা হয়েছে 8 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন ইসলামী যুব খেলাফতের কমিটি গঠিত হয়েছে। শুক্রবার(৩১আগস্ট) দেওড়া হাফিজিয়া মাদরাসার হল রুমে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। হাফেজ জাহিদ হোসাইন ইমাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ইসলামী যুব খেলাফতের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন । সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ জাহিদ হোসাইন ইমামকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি হাফেজ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিকসহ ৩১ সদস্যের শাজাদাপুর ইউনিয়ন ইসলামী যুব খেলাফতের কমিটি ঘোষনা করেন ইসলামী যুব খেলাফত সরাইল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া।















আপনার মন্তব্য লিখুন