৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা কায়েম সম্ভব নয়: মাওলানা মোবারক হোসাইন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা কায়েম সম্ভব নয়: মাওলানা মোবারক হোসাইন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা মুহা. মোবারক হোসাইন বলেছেন, ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজব্যবস্থা কায়েম করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শাহবাজপুর বাজারে কর্মী সভায় তিনি  এ কথা বলেন।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্ব এবং শফিকুল ইসলাম জুরুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা মুহা. মোবারক হোসাইন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলার আমীর এনাম খান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিন, উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ প্রমুখ।এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি আন্দোলনের গুরুত্ব, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন