৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

আল্লাহর বিচার বড় কঠিন বিচার, শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে: ব্যারিস্টার রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

আল্লাহর বিচার বড় কঠিন বিচার, শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে: ব্যারিস্টার রুমিন ফারহানা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, শেখ হাসিনা পরনের কাপড় টা নিয়ে কোনরকম ভাবে পালাইছে, সঙ্গে একটি কাপড়ও নিতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড়-চোপড় দিয়েছে। না হলে এক কাপড়ে থাকা লাগলো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ংকর বিচার।

তিনি বলেন, আমাদের লাখ লাখ ভাইয়ের উপর যে নির্যাতন ১৫ বছর করেছে আল্লাহ সাক্ষী, আজকে থাকিয়ে দেখেন, কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহেনা, কোথায় তাপস, কেউ নাই। মন্ত্রীরা লাশের হিসাব নেই, মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়। আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়। আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবা চাচাকে খুন করে। এখন আদালতে যাইতে পারেনা। মানুষ পচা ডিম আর জুতা নিয়ে রেডি থাকে।

শনিবার (৩১ আগস্ট) সন্ধায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে আয়োজিত বন্যার্তদের জন্য দোয়া অনুষ্ঠান, ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন