আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হিসেবে ৫ম বার নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ , ২৬ নভেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হিসেবে টানা ৫ম বারের মত নির্বাচিত হয়েছেন সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। রোববার(২৫নভেম্বর) সকালে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার সহিদ খালিদ জামিল খান এর সভাপতিত্বে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তিনি ৫ম বারের মত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, সাধারণ অভিভাবক সদস্য গাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মো: মাহফুজ মিয়া, মো: শাহজাহান মোতায়েদ ফরিদ, কাজী আমিনুল ইসলাম শেলভী, মহিলা অভিভাবক সদস্য দিলরুবা আক্তার রুবি, শিক্ষক প্রতিনিধি এ জেড এম সাইদুর রহমান, গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ এবং মহিলা শিক্ষক প্রতিনিধি সৈয়দা ফারজানা খানম।












আপনার মন্তব্য লিখুন