৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত ডা. জোহেব আল হাসনাঈন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত ডা. জোহেব আল হাসনাঈন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত হয়েছেন ডাক্তার জোহেব আল হাসনাঈন। আ. সা. ডি. ক- ০২৭০/২০২৫ স্মারক মূলে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা বিষয়টি নিশ্চিৎ করেছেন।

ডা: জোহেব আল হাসনাইন আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার। ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্তাধিকারী ও  সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ও একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা ফারজানা খানম দম্পতির বড় ছেলে। উল্লেখ্য ডাক্তার জোহেব আল হাসনাঈন এর পিতা আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী।

 আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত করায় কলেজ পরিচালনা পর্ষদ ও কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার জোহেব আল হাসনাঈন। একই সাথে কলেজের সাথে সংশ্লিষ্ট সকলের চিকিৎসা সেবা নিশ্চিৎ করার পাশাপাশি নিজ উপজেলার সর্বস্থরের মানুষের চিকিৎসা সেবা যেন করতে পারে এই জন্য তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন