আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে: শিক্ষক দিবসের অনুষ্ঠানে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে: শিক্ষক দিবসের অনুষ্ঠানে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
বিশ্ব শিক্ষক দিবস উদপান উপলক্ষে রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার স্বাগত বক্তব্যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার উপস্থিত সরকারি ও বেসরকারি সকল শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমি নির্বাচিত হলে সরাইল উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের সর্বোচ্চ মূল্যায়ন করব । শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে। এ ব্যপারে তিনি সর্বস্তরের শিক্ষক সমাজসহ উপজেলার সর্বস্তরের লোকজনের দোয়া ও সমর্থন কামনা করেন।
সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল এর সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নওশাদ মাহমুদ, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইতি বেগম ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”-এই প্রতিপাদ্য কে সামনে রেখে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার শিক্ষক ও সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ।
বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুনসুর আহমেদ, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব ব্রত দাস, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু আহমেদ হায়দার, চুন্টা এসি একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুর রহমান, শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব, জয়ধরকান্দি আলিম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিক, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আতিকুর রহমান বাদল, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাসির উদ্দিন, অধ্যাপক আবু জাফর, প্রভাষক শহিদুল ইসলাম মামুন, প্রভাষক রুহুল আমিন রোবেল,
অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম ঘোষ, সৈয়দটুলা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত প্রধান শিক্ষক শেখ নুরুন্নাহার বেগম, উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মশিউর রহমান , সরাইল প্রেসক্লাবের প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরীফ উদ্দিন, সরাইল রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাদিস মিয়া, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরাস উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষকমন্ডলী অংশগ্রহন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর আমন্ত্রনে প্রধান অতিথিসহ অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ ও উপস্থিত সর্বস্তরের শিক্ষকবৃন্দ হলরুমে একসাথে বসে আনন্দঘন ও উৎসবমুখোর পরিবেশে দুপুরের খাবার গ্রহন করেন।













আপনার মন্তব্য লিখুন